1. dailyainerkantho@gmail.com : admin :
শরণখোলায় পুলিশকে ধাক্কা দিয়ে পালানো আসামী ৬ঘন্টা পরে খুলনা থেকে গ্রেপ্তার - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ১:০৭|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

শরণখোলায় পুলিশকে ধাক্কা দিয়ে পালানো আসামী ৬ঘন্টা পরে খুলনা থেকে গ্রেপ্তার

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 116 Time View

বাগেরহাটের শরণখোলা থানার হাজত থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামী মোঃ বাইজীদ (২০)কে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা শহরের হরিণটানা জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে এদিন সকালে টয়লেটে যাওয়ার অজুহাতে হাজতখানার দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায় বায়জিদ।

আটক মোঃ বাইজীদ শরণখোলা উপজেলার নলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে বাইজীদ (২০)।শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বায়জিদকে মাদকসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। পরে মামলা দিয়ে তাকে থানা হাজতে রাখা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ জানান, পলাতক আসামি বাইজীদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে। সকালে টয়লেটে যাওয়ার অজুহাতে দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বিকেলে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আসামী পালানোর ঘটনায় কোনো প্রকার অবহেলা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com