1. dailyainerkantho@gmail.com : admin :
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটুক্তি করায় পুলিশ সদস্যকে প্রত্যাহার - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:১৫|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটুক্তি করায় পুলিশ সদস্যকে প্রত্যাহার

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 647 Time View

২০২৪ সালের জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
বুধবার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ওসি রবিউল ইসলাম।

জানাগেছে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সমাবেশে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বুধবার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুলিশ কনস্টেবল মাসুদ রেজা। এসময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।

জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক বলেন, শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে আটক করে। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিক সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি এবং এসপি সাহেবকে অবগত করি। তার মত অনেকেই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে, অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com