1. dailyainerkantho@gmail.com : admin :
সাধারণ মানুষের সেবক হতে চাই- আব্দুল মোতালেব খাঁন - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৯:৩৪|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

সাধারণ মানুষের সেবক হতে চাই– আব্দুল মোতালেব খাঁন

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 468 Time View

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাষ্ট্র মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা অনুষ্টিত হয়। শনিবার (৩০ আগষ্ট) বিকেলে উপজেলার চানপুর বাজারে বিএনপির উদ্যোগে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়। জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরন করেন জননেতা আব্দুল মোতালেব খাঁন।
পথসভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মো: নাজিম উদ্দিন। সদস্য আমিনুল ইসলাম এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত জননেতা আব্দুল মোতালেব খাঁন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামালগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিকুল মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরম আলী, সদর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শাহ জালাল, ধর্মপাশা সদর ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য ফারুক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাশেম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুকন উদ্দিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালেব খাঁন বলেন, তারেক রহমানে নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। হাওরকে বাঁদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে, কৃ্ষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তিনি আরও বলেন, সন্ত্রাস চাঁদবাজ, লুটতরাজের হাতে থেকে এদেশকে রক্ষা করতে হবে। আসুন সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। শোষণ করতে নয়, সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com