1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছে পিবিআই - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ১:০৭|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছে পিবিআই

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 140 Time View

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি এলাকায় নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি ও অনলাইন কালের নিউজ-এর সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবুর উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

ঘটনার পর আসামী সেলিম নামে একজনকে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে।প্রথমে বিশ্বম্ভরপুর থানা পুলিশ তদন্ত করে মামলার চার্জশিট আদালতে জমা দেয়। তবে মামলার বাদী সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু অভিযোগ করেন— থানা পুলিশ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও ভুয়া তদন্ত করেছে এবং প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করেছে। এ নিয়ে তিনি আদালতে না-নারাজি আবেদন করেন।

বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত নতুন করে মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর হাতে তুলে দেয়। বর্তমানে পিবিআই মামলাটির তদন্তে নেমেছে এবং নতুনভাবে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করছে বলে জানা গেছে।

হামলার ঘটনা গত ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় হোসেন খা (৪৫), মুনায়েম খা (৩৪), ফুরকান খা (৪০), আলমগীর (৩৫) সেলিম (২৮) সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবুর উপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা শুধু তাকে মারাত্মকভাবে জখমই করেনি, বরং তার বাড়িঘর ভাঙচুর করে এবং নগদ তিন লক্ষ টাকা, একটি প্যানাসনিক ক্যামেরা ও একটি ভিভো স্মার্টফোন লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাংবাদিক বাবুর দাবি, তিনি অনলাইন কালের নিউজ-এ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন এবং তা নাগরিক টেলিভিশনে প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। এর জের ধরেই তার উপর পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com