1. dailyainerkantho@gmail.com : admin :
সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১১:১৮|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 132 Time View

সুন্দরবন থেকে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু বাহিনী প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।

রবিবার( ২৬ অক্টোবর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শিপসা নদীর কালাবগি এলাকা থেকে সকাল ৬ টায় তাকে আটক করা হয়।

আটককৃত ডাকাত নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নেভিগেটিং কর্মকর্তা লেঃ মোঃ খালিদ সাইফু্ল্লাহ্।

তিনি বলেন, গত ৩১ জুলাই ২০২৫ তারিখ রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এর পর থেকেই উক্ত বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড। গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর ০২ সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা ০৪ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও আটক দস্যুকে আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com