1. dailyainerkantho@gmail.com : admin :
সুন্দরবনে নিখোঁজ মার্কিন নারী পর্যটকের মরদেহ উদ্ধার - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১০:০৭|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

সুন্দরবনে নিখোঁজ মার্কিন নারী পর্যটকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 137 Time View

বাগেরহাটের মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়ানা আবজাল (২৮)-এর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

 

নিখোঁজের দুই দিন পর সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

 

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন ,শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবন ভ্রমণে আসা রিয়ানা আবজাল তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে করমজল পর্যটন কেন্দ্রের উদ্দেশে রওনা দেন। পথে ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এতে ১৩ জন পর্যটক নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়ানা আবজাল নিখোঁজ ছিলেন।

তিনি আরও বলেন, নিখোঁজের পর থেকেই বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হয়। অবশেষে সোমবার সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহটি নিহতের বাবা, বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।রিয়ানা আবজালের গ্রামের বাড়ি বরিশালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com