
সোশ্যাল মিডিয়ায় নাসির মোল্লাকে ঘিরে একটি বিতর্কিত মব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ ও ব্যক্তিগত আইডি থেকে তাকে নিয়ে একের পর এক পোস্ট, কটূক্তি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। কোন তথ্য প্রমাণ ছাড়া মনগড়া কাল্পনিক গল্প সৃষ্টি করে মব করছে।
ঘটনার সাথে সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে নাসির মোল্লাকে নিয়ে অনেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অনলাইন মবিং শুধু মানসিকভাবে আঘাত হানছে না, বরং তার সামাজিক ও পেশাগত জীবনে প্রভাব ফেলছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, তথ্য-প্রযুক্তি আইনে কারো সম্মানহানি করার উদ্দেশ্যে ভুয়া তথ্য বা অপপ্রচার ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ।
এ প্রসঙ্গে নাসির মোল্লার ঘনিষ্ঠজনরা জানান, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের পাশাপাশি এই ধরণের হয়রানির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।
বিশ্লেষকরা মনে করছেন, সোশ্যাল মিডিয়ায় মব কালচারের কারণে অনেকেই অন্যায়ভাবে মানসিক চাপের শিকার হচ্ছেন। তাই এ ধরনের ঘটনাকে হালকাভাবে না দেখে আইনি ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
ভুক্তভোগী নাসির মোল্লা ইতিমধ্যে থানায় জিডি করেছেন এবং মামলা প্রক্রিয়াধীন আছেন।