1. dailyainerkantho@gmail.com : admin :
হবিগঞ্জ-৪ বিএনপির ধানের শীষে সৈয়দ মোঃ ফয়সল, শাহজাহানপুরে উৎসবমুখর পরিবেশ - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৩:০৯|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

হবিগঞ্জ-৪ বিএনপির ধানের শীষে সৈয়দ মোঃ ফয়সল, শাহজাহানপুরে উৎসবমুখর পরিবেশ

ফরাস উদ্দীন
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 139 Time View

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে মনোনয়ন দিয়েছে দলটি।

সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই হবিগঞ্জ-৪ আসনের সর্বত্র ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার। বিশেষ করে মাধবপুর উপজেলার ৬নং
শাহজাহানপুর ইউনিয়নে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

স্থানীয় বিএনপি নেতা শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহালদার এবং মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ রফিকের নেতৃত্বে মোঃ শফিকুল ইসলাম আবুল, খিজির খান, মোঃ রাজ্জাক মিয়া, মোঃ আশরাফ, আঃ রউফ, খায়ের মেম্বার, মোঃ রফিক মিয়া, মোঃ রিপন মিয়া, মিজান মিয়া, আজিজ মিয়া, মোঃ দুধ মিয়া ও মোঃ সোহেল মিয়াসহ শতাধিক নেতাকর্মী নোয়াহাটী বাজারে এক আনন্দ মিছিল বের করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীক নিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। নেতাকর্মীরা জানান, সৈয়দ মোহাম্মদ ফয়সলের নেতৃত্বে হবিগঞ্জ-৪ আসনে বিএনপি আবারও বিজয়ের পতাকা উড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com