1. dailyainerkantho@gmail.com : admin :
হরিণাকুণ্ডু থানার ওসি শহিদুল ইসলামের মাদক বিরোধী অভিযানঃ মাদক পন্য ১২ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৩:২২|
শিরোনামঃ
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

হরিণাকুণ্ডু থানার ওসি শহিদুল ইসলামের মাদক বিরোধী অভিযানঃ মাদক পন্য ১২ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

মো:খলিলুর রহমান,হরিনাকুন্ডু প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 136 Time View

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামে মাদকবিরোধী অভিযানে আসাদুল ইসলাম চন্টুর বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হরিশপুরের আব্বাস মোড়ের পাশ্ববর্তী চন্টুর বাড়িতে অভিযান চালিয়ে একটি বৃহদাকারের ১২ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করে। তবে অভিযানের সময় চন্টু পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার গাছ থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা
হয়েছে বলে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান।

হরিণাকুন্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার আরও বলেন, “মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে হরিণাকুন্ডু থানা পুলিশ।”

স্থানীয়দের মতে, আসাদুল ইসলাম চন্টু দীর্ঘদিন ধরে গোপনে মাদক চাষ ও সরবরাহের সাথে জড়িত আছে বলে জানায়। হরিনাকুণ্ডু থানা পুলিশের মাদক বিরোধী এই অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে সচেতন নাগরিক সমাজ অভিমত ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com