1. dailyainerkantho@gmail.com : admin :
৪১ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতা নাঈবুল ইসলাম - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৪৪|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

৪১ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতা নাঈবুল ইসলাম

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 183 Time View

৪১ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতা নাঈবুল ইসলাম । তিনি তেতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারন সম্পাদক ও রনচন্ডি ঈদগাঁ কমিটির সভাপতি।
শুক্রবার ৩ অক্টোবর বিকেলে উপজেলার তিরনই হাট ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি এবং তার সঙ্গে আসা নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ ছাড়াও তেতুলিয়া উপজেলা রনচন্ডি, ভাদ্র বাড়ি জামেমসজিদ সামনে ৪৫০ জন বিএনপির সমর্থকসহ যোগদান করেছিলেন।

এ সময় জামায়াতের পক্ষ থেকে নব যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে বই তুলে দেওয়া হয়।

এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের তিরনই হাট
ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো মোজাফফর হোসেন । সভায় বক্তব্য দেন পঞ্চগড় (তেতুলিয়া পঞ্চগড় আটোয়ারী ) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসাইন( মাওলানা),পঞ্চগড় জেলা শাখার সিক্রেটারী এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দীন,
, জামায়াতে ইসলামী বাংলাদেশ তেঁতুলিয়া থানা শাখার আমীর মাওলানা আবদুল হাকিম

জামায়াতে ইসলামী বাংলাদেশ তেঁতুলিয়া থানা শাখার সেক্রেটারী মোঃ,হাবিবুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com