1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে কৃষকের ক্ষেতে ফসল নষ্ট করার কারনে থানায় অভিযোগ - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৭:২০|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে কৃষকের ক্ষেতে ফসল নষ্ট করার কারনে থানায় অভিযোগ

খাদেমুল ইসলাম
  • Update Time : শনিবার, মে ২, ২০২৬,
  • 227 Time View

পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে কৃষকের ক্ষেতে ফসল নষ্ট করার কারনে থানায় অভিযোগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে কৃষকের ক্ষেতে ফসল নষ্ট করার বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি গ্রামের বকুল চন্দ্র রায়সহ তার পরিবার।
৪.০৫ একর জমির মধ্যে বাড়ি বাদে বাকি জমিতে ঢেরস, পাটশাক, কচু ফসল গাছ হামলা করে নস্ট করে ফেলেছে প্রতিপক্ষ।

কৃষক বকুল চন্দ্রের ক্ষতিগ্রস্থ ঢেরস,পাটশাক ও কচু ক্ষেত দেখতে ভিড় করেছেন স্থানীয়
লোকজন।

ক্ষতিগ্রস্থ কৃষক বকুল চন্দ্র জানান, ৪.০৫ একর জমি দাদার মৃত্যুর পর আমার বাবা পৈতিক সুত্রে প্রাপ্ত হয়ে তিনি মালিক হন।

এবং প্রমানন্দ অধিকারীর ওয়ারিশ গণের নিকট হইতে গত ২৮ অক্টোবর ২০১৫ সালে২৭৭৩ নং দলিল মুলে ৬১ শতক ক্রয় সুত্রে মালিক হইয়া ভোগদল করে থাকেন । জমিতে বিভিন্ন ,ঢেরস,পাটশাক,কচু,সুপারী গাছ রোপর করা হয়।
ক্ষতিগ্রস্থ কৃষক বকুল চন্দ্র রায় অভিযোগে জানান, গত ২৯ এপ্রিল বুধবার দুপুরে একই ইউনিয়নের কৈকুড়িপাড়া গ্রামের আব্দুল জব্বার দেশীয় অস্ত্রসহ তার বাহিনী নিয়ে আমাদের ভোগদলীয় জমিতে ঢেরস,পাটশক, কচু ও সুপারী গাছ হামলা করে উপড়ে ফেলে। যার মুল্য প্রায় ১ লক্ষ টাকা। তাৎক্ষণিক থানায় পুলিশ কে জানালে। তারা মেরে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে পরিবার নিয়ে হামলার ভয়ে নিরাপক্তা হীনতা আতংকে রয়েছেন।
বিষয়টি তদন্ত করে সুষ্ঠ বিচারের দাবী জানান। ক্ষতিগ্রস্থ কৃষক বকুল চন্দ্র রায়।
এদিকে বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান,অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com