1. dailyainerkantho@gmail.com : admin :
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৬:৪৫|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

মশিউর রহমান
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬,
  • 12 Time View

 

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

মশিউর রহমান রাজশাহী ব্যুরো:
​জমি রেজিস্ট্রেশন ব্যবস্থার জটিলতা নিরসন, ভূমি অফিসের আমলাতান্ত্রিক হয়রানি বন্ধ এবং পেশাগত অধিকার সুরক্ষায় আন্দোলনে নেমেছেন দলিল লেখকরা। সাব-রেজিস্ট্রি অফিসের বিদ্যমান ব্যবস্থা বহাল রাখা এবং ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ কর্মসূচির ডাক দিয়েছে ‘বাংলাদেশ দলিল লেখক সমিতি’।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী জেলার পবা উপজেলা দলিল লেখক সমিতি শেডে অনুষ্ঠিত এক জেলা সমাবেশে এসব দাবি জানান সংগঠনের নেতারা।

বাংলাদেশ দলিল লেখক সমিতি, রাজশাহী জেলা শাখার সভাপতি এস এম আয়নাল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃসানাউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা কমিটির শীর্ষ নেতারা বক্তব্য দেন।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রি অফিসে বর্তমানে একদিনেই সহজ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় জমি রেজিস্ট্রি সম্ভব হচ্ছে। কিন্তু একটি নির্দিষ্ট অসাধু আমলাগোষ্ঠী নিজেদের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বজায় রাখা এবং বাড়তি অর্থ আদায়ের সুযোগ তৈরির উদ্দেশ্যে জমি রেজিস্ট্রির কাজ ভূমি অফিসে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই পদক্ষেপ বাস্তবায়ন হলে সাধারণ সেবাপ্রার্থীদের ভোগান্তি, দুর্নীতি ও দালালি বাণিজ্য চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
​সমাবেশ থেকে দলিল লেখকদের পেশাগত সুরক্ষায় ৭ দফা দাবি তুলে ধরা হয়:
​১. আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা।
২. দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানীয় ভাতা নির্ধারণ।
৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও মাধ্যমে দলিল মুসাবিদা ও দাখিল বন্ধে প্রজ্ঞাপন জারি।
৪. সমিতি বা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া।
৫. সরকারি খরচে থানা ও জেলা কার্যালয়ে দলিল লেখকদের জন্য বসার ও নামাজের স্থান নির্মাণ।
৬. গ্রহীতা ও দাতার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে দলিল লেখার কারণে কোনো প্রকার আইনি জটিলতায় দলিল লেখকদের আসামি না করা।
৭. অবিলম্বে স্বায়ত্তশাসিত ‘দলিল লেখক কাউন্সিল’ গঠনের অনুমতি দেওয়া।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ রাজশাহী জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,কোষাধ্যক্ষ নাজমুল হক,ভবানীগন্জ দলিল লেখক সমিতির ইদ্রিস আলী,সামছুর রহমান, মামুনুর রশীদ, দূর্গাপুর দলিল লেখক সমিতির আজিজুল হক বাচ্চু,আলমগীর হোসেন,চারঘাট দলিল লেখক সমিতির ইয়াচিন আলী, রুস্তম আলী, পুঠিয়া দলিল লেখক সমিতির আফজাল হোসেন, তানোর দলিল লেখক সমিতির আব্দুস সামাদ প্রাং,গোদাগাড়ী দলিল লেখক সমিতির গিয়াস উদ্দিন,পবা দলিল লেখক সমিতির আহসান হাবীব বাবু,বাঘা দলিল লেখক সমিতির শাহিন আলম প্রমুখ।

​সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, দ্রুত এসব যৌক্তিক দাবি মেনে না নেওয়া হলে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com