1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক - dailyainerkantho
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৯:১১|

মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক

ফরাস উদ্দিন
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬,
  • 17 Time View

 

মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক

ফরাস উদ্দিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালিয়ে ২৪ পিস স্কুপ ও ৬ বোতল বিয়ারসহ তরুন পান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া চা বাগানের একটি বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই জামাল হোসেন, এএসআই তারিকুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া চা বাগানের ওই বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ২৪ পিস স্কুপ ও ৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়। অভিযানে তরুন পানকে আটক করা হয়। তিনি তেলিয়াপাড়া চা বাগানের বাসিন্দা।

হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ বিষয়ে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com