
কবিতাঃ সেতো অন্যরকম
কলমেঃ নাসরিন ইসলাম।
চিন্তা-চেতনায়
তোমার করলো ভর
সেতো আমার মনোজমিন’র ঘর
নয় তো, নয় সে পর!
সে সত্যবাদী সহনশীল শান্ত একজন।
নতুবা স্বজনদের ফিঁসফিঁস করে
খোশগল্পে বলেই চললে—–
এই যে শোন না শোন বকা দিলেও
ছাড়ে না পিছু,
ও যে সোজা-সাপটা অন্যরকম।
আনমনে কালগর্ভে হারায়ে ফেলা
সেতো বহু সাধনার পরমাত্মা-ধন
সেতো মোমের পুতুল, নয় তো তুচ্ছ হেলা,
যুগযুগ খুঁজছিলাম এই মানিক রতন
সে যে শুধু আমার, আমার-ই আত্মা-মন।
মিল নেই, নেই মিল
ছিঁটেফোঁটা কারো সাথে তার!
নতুবা দ্ব্যর্থহীন কন্ঠে মহানন্দের তোড়ে
হেসে-ভেসে
বলেই চললে তুলনা নেই যার,
তাকে দেখলে মনে হয়, হয় মনে
ইচ্ছে মরু প্রাণ পায়, ঘটে সমাহার।
জন্ম হয়েছে তার, জন্য আমার
সে যেন কল্পলোকের অধরা অপ্সরা!
অন্তঃপুর মায়ায় পরে হয় ছারখার
তবুও ওর এমন জুড়ি মেলা ভার ।
ও, হ্যাঁ বলছো সঠিক
তোমার ভাবনার পরিধি,
অস্থি-মস্তিষ্কে তাই পেলো সে ঠাঁই
তুমিহীনা হয়তো তার প্রাণ-অস্তিত্বে
বসত গড়েনি,
পারে নি গড়তে আজও কেহ তাই।
চোখ চাহনি-ইশারা
এ নাক-কান অধর ললাট,
বলা-চলা ইচ্ছে প্রত্যাশা
গ্রীবা ওষ্ঠ অবয়ব মলাট।
রয়েছে প্রচুর স্তরে স্তরে ভিন্নতা—
ছিঁটেফোঁটা বলো নি ভুল!
সহস্র চেষ্টাতেও পারে নি মন গলাতে
সম্পূর্ণ নাম’র
বলয়ে সে রয়েছে আজও মশগুল।