1. dailyainerkantho@gmail.com : admin :
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১:০৫|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 231 Time View

 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন

 

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মালয়েশিয়ায় পৌঁছেছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

তিন দিনের এ সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। জানা গেছে, সফরকালে তিনি প্রবাসী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, শ্রমিকদের সমস্যাবলি নিয়ে আলোচনা করবেন এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া নাহিদ ইসলামের অংশগ্রহণে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী শিক্ষার্থী, শ্রমজীবী ও তরুণ প্রজন্মের সঙ্গে কয়েকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে প্রবাসীরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপন্থা ও প্রবাসী অধিকার নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত এনসিপি মালয়েশিয়া শাখার নেতারা বলেন, নাহিদ ইসলামের এ সফর প্রবাসীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের সমস্যার সমাধান ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। এনসিপি প্রবাসীদের সঙ্গে নিয়ে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করবে।’

আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে নাহিদ ইসলামের এ সফর। সফর শেষে তিনি ২৫ আগস্ট দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com