1. dailyainerkantho@gmail.com : admin :
ইবির অ্যারাবিক ক্লাবের নেতৃত্বে হাফিজ-ইয়াছিন - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:২৬|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

ইবির অ্যারাবিক ক্লাবের নেতৃত্বে হাফিজ-ইয়াছিন

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫,
  • 137 Time View

 

ইবির অ্যারাবিক ক্লাবের নেতৃত্বে হাফিজ-ইয়াছিন

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অ্যারাবিক ক্লাব গঠিত হয়েছে। এতে বিভাগের শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজুল ইসলাম এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াছিন আরাফাত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্লাব নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসারদের স্বাক্ষর সম্বলিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম ও মো. মাজিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির ফয়সাল ও আব্দুল মাজেদ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আমান উল্লাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রুম্মান সারওয়ার ও মো. আসাদ উল্লাহ।

নবনির্বাচিত সভাপতি মো. হাফিজুল ইসলাম বলেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু হলো। সেই যাত্রায় নির্বাচনের মাধ্যমে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ এক অনন্য সম্মান, এক মহান দায়িত্ব। আল্লাহর দরবারে আমি অন্তরের গভীরতা থেকে শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, ‎আমি মনে করি এই সম্মান আমার একার নয়, এটি ক্লাবের প্রতিটি সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ,ধন্যবাদ জানাই প্রত্যেককে, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com