1. dailyainerkantho@gmail.com : admin :
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের জনগণ-মাহবুবুর রহমান - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৫৮|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের জনগণ-মাহবুবুর রহমান

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 296 Time View

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় যুবলদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। শনিবার দিনব্যাপী উলুকান্দি,যতিন্দ্রপুর, আছানপুর, রাধনগর, বেহেলী সহ বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ ও পথসভা করেন তিনি।
সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মাহবুবুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের জনগণ। দেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে। আমিও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল মালেক, আজিজুর রহমান আজিজ, সদস্য নূরে আলম ফরাজী, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, সদস্য জালাল উদ্দীন ফারুকী, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াহিদুজ্জামান, দলের সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আদিল মমিন মেম্বার কামরুজ্জামান কামরুল, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com