1. dailyainerkantho@gmail.com : admin :
এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, রাজধানীতে কারফিউ  - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৭:৫৭|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, রাজধানীতে কারফিউ 

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 194 Time View

এশিয়ার দেশ নেপাল, ফিলিপাইন, পূর্ব তিমুরের পর এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে আন্দোলন শুরু হয়েছিল। দেশটির রাজধানী আন্তানানারিভোতে সহিংস বিক্ষোভের জেরে রাতে ১০ ঘণ্টা কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হাজারো তরুণ বিক্ষোভকারীরা সড়কে নেমে সরকারবিরোধী স্লোগান দেন এবং নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিক্ষোভকারী তরুণ-তরুণীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়ে। খবর রয়টার্সের। 

সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে যৌথ নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল অ্যাঞ্জেলো রাভেলোনারিভো বলেন, ‘কিছু ব্যক্তি পরিস্থিতির সুযোগ নিয়ে জনগণের সম্পদ নষ্ট করছে। জনগণ ও তাদের সম্পদ রক্ষায় নিরাপত্তা বাহিনী রাজধানীতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে, যা জনশৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বহাল থাকবে।’
প্রতিবাদ-বিক্ষোভ চলাকালে রাজধানীর একটি শপিং মল লুটের পর অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি দুই আইনপ্রণেতার বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা ‘আমাদের পানি চাই, বিদ্যুৎ চাই’ স্লোগান দিতে দিতে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ ছত্রভঙ্গের পর তা রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার সরকার দেশের পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হয়েছে বলে অনেক নাগরিক অভিযোগ করছেন।

জাতীয় পুলিশের প্রধান জ্যাঁ হারবার্ট আন্দ্রিয়ানতাহিয়ানা রাখোতোমালালা আগেই সতর্ক করেছিলেন, আইন ভঙ্গের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com