1. dailyainerkantho@gmail.com : admin :
ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, খাল খনন কর্মসূচিও নেবে: তারেক রহমান - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৩|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, খাল খনন কর্মসূচিও নেবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 111 Time View

 

ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, খাল খনন কর্মসূচিও নেবে: তারেক রহমান

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃহৎ কর্মসূচি হাতে নেবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে কমপক্ষে ২৫ কোটি গাছ লাগানো হবে। পাশাপাশি দেশের পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধান আনতে খাল খনন কর্মসূচিও পুনরায় চালু করা হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন তিনি।

তারেক রহমান বলেন, “নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সেই লক্ষ্য সামনে রেখেই সাজাচ্ছে।”

গণতন্ত্রের পথে বাধা প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। তাই গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনই জনগণকে শক্তিশালী করার অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু নানা শর্ত চাপিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করা হলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটে পড়বে।”

তারেক রহমান ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, “নৃশংসতম ফ্যাসিস্টের পলায়নের পরও যদি আমরা নতুন ইস্যুতে বিভক্ত হই, তবে সেটা হবে শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। সংবিধান কিংবা বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই।”

স্বেচ্ছাসেবক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দলকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোই হবে আসল রাজনীতি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com