1. dailyainerkantho@gmail.com : admin :
দিনব্যাপী জনসংযোগ শেষে মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ২:৩৩|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

দিনব্যাপী জনসংযোগ শেষে মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬,
  • 320 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
দিনব্যাপী ব্যাপক জনসংযোগ কর্মসূচি শেষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ঝলম (দক্ষিণ) ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন (সিআইপি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝলম (দক্ষিণ) ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলাম সালেহী।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

তিনি বলেন,দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দুর্নীতি, বৈষম্য, বেকারত্ব আর অনিশ্চয়তা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই বাস্তবতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পরিষ্কার, সৎ ও কল্যাণমুখী রাজনৈতিক ধারা উপহার দিতে চায়। আমরা ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও ইনসাফের রাজনীতি করতে চাই।
তিনি আরও বলেন,আমি আপনাদের আশ্বস্ত করতে চাই,আপনারা যদি আমাদের ওপর আস্থা রাখেন, আমরা এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, কোনো দুর্নীতিবাজকে রক্ষা করা হবে না—ইনশাআল্লাহ।
এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রাম। ঘরে ঘরে যান, মানুষের কথা শুনুন, ভালোবাসা দিয়ে তাদের কাছে জামায়াতে ইসলামীর বার্তা পৌঁছে দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব সোলাইমান চৌধুরী, জামায়াতে ইসলামীর বিজনেস ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবী এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রফেসর আশ্রাফউজ্জামান মোল্লা।
এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলার অর্থ ও মিডিয়া সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি আশিক এলাহী ও মোস্তাফিজুর রহমান শামীম, বর্তমান সেক্রেটারি ইকবাল মাহমুদ এবং দপ্তর সম্পাদক মাইনুদ্দিন সোহাগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জনসভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com