1. dailyainerkantho@gmail.com : admin :
দোলাসহ আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা আবুল কালাম - dailyainerkantho
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:৩২|

দোলাসহ আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা আবুল কালাম

এস এম আনোয়ার
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 220 Time View

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম সোমবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য আনওয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলাসহ আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আহতদের পাশে দাঁড়িয়ে আবুল কালাম বলেন,
এটি একটি ন্যাক্কারজনক হামলা। যারা এ ঘটনায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছি।

তিনি আরও আশ্বাস দেন, আহতদের চিকিৎসা ও নিরাপত্তায় বিএনপি সবধরনের সহযোগিতা করবে।

এসময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, রোববার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগ চলাকালে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হন।

ঘটনার পরদিন সন্ধ্যায় এক ভিডিও বার্তায় বিএনপির প্রার্থী আবুল কালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
এটি আসন্ন নির্বাচন বানচালের একটি ঘৃণিত ষড়যন্ত্র। আমি প্রশাসনকে আহ্বান জানাই—৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করুন।

স্থানীয় রাজনৈতিক মহলে এ হামলার ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com