1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধ্বসে আহত ১২ জন শ্রমিক,তদন্ত কমিটি গঠন - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৪|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধ্বসে আহত ১২ জন শ্রমিক,তদন্ত কমিটি গঠন

মো: শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়
  • Update Time : শুক্রবার, আগস্ট ১, ২০২৫,
  • 529 Time View

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১০ তলা ছাত্র হলের ছাদ ধ্বসে ১২ নির্মাণ শ্রমিক আহত  হয়েছেন।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) ২০২৫ বিকেলে নির্মাণাধীন হলের ২য় তলার বারান্দার ঢালাই চলাকালে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে নির্মাণাধীন দশ তলা ভবনটির দ্বিতীয় তলার বারান্দার ঢালাইয়ের কাজ শুরু হয়। দুপুরে বৃষ্টি হলে কাজ কিছু সময় বন্ধ থাকে। বৃষ্টি শেষে  ঢালাইয়ের কাজ পুনরায় শুরু হলে ছাদের সাটারিং নড়বড়ে হয়ে পড়ে । এক পর্যায়ে সাটারিং ভেঙে সম্পূর্ণ ছাদ ধ্বসে মাটিতে পড়ে যায়।এতে নির্মাণকাজে থাকা শ্রমিকরাও নিচে পড়ে যান। পরে সেখান থেকে আহত ১২ শ্রমিককে উদ্ধার করা ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষার্থীরা বলছেন,ছাদ ঢালাইয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী,ছাদের সাটারিংয়ে দুর্বল খুঁটি,লোহার পাইপের পরিবর্তে বাঁশ,পাটের দড়ি ব্যবহার,ঠিকাদারি প্রশাসনের গাফিলতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ তদারকির অভাবেই এই ধরণের দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের (২০২৩-২০২৪) সেশনের শিক্ষার্থী ফারদিন আকন্দ ফারাবী জানায়, ` এর আগেও রোজার মাসে একজন নির্মাণ শ্রমিক উপর থেকে পড়ে নিহত হয়, এবারও ১২ জন শ্রমিক আহত হয়েছে, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও প্রশাসনের গাফিলতিকেই আমি দায়ী করছি।’ তিনি আরো বলেন, `আর একটি প্রাণ ও যেন না যায় এবং আর কোন শ্রমিক আহত না হয় এই বিষয়ে প্রশাসনকে আরো সচেতন ভূমিকা পালন করতে হবে। ‘

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত প্রকৌশলী মো. রাহাত হাসান দিদার বলেন, ‘সাটারিং সহ সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। মূলত বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’

তবে প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলামের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কী কারণে ধ্বসে পড়লো, কারও গাফিলতি আছে কি না, তা তদন্তে দেখা হবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com