1. dailyainerkantho@gmail.com : admin :
সার্বভৌমত্ব টিকতে হলে নির্বাচিত সরকার লাগবে : বরকত উল্লাহ বুলু - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৩২|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

সার্বভৌমত্ব টিকতে হলে নির্বাচিত সরকার লাগবে : বরকত উল্লাহ বুলু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 121 Time View

সার্বভৌমত্ব টিকতে হলে নির্বাচিত সরকার লাগবে : বরকত উল্লাহ বুলু

 

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকতে পারবে না। আইনশৃঙ্খলাসহ নানান সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু নির্বাচন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো গতি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করে, তবে দেশ সমৃদ্ধশালী হবে।’

বরকত উল্লাহ বুলু আরও বলেন, ‘যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, এ দেশে তাদের ভোট চাওয়ার কিংবা নির্বাচন করার অধিকার নেই।’

কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি পদে আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান বাদলকে নির্বাচিত ঘোষণা করা হয়। মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন ইলিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক হন সরওয়ার জাহান দোলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com