1. dailyainerkantho@gmail.com : admin :
পুনরুদ্ধার হয়নি গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এখনো অনিশ্চিত: রিজভী আহমেদ। - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| ভোর ৫:১৯|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

পুনরুদ্ধার হয়নি গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এখনো অনিশ্চিত: রিজভী আহমেদ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 222 Time View

 

পুনরুদ্ধার হয়নি গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এখনো অনিশ্চিত: রিজভী আহমেদ।

সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী শকুনিরা এ দেশের মানচিত্রকে খুবলে খাওয়ার চেষ্টা করেছে। নানান ধরনের চক্রান্তের কথা শুনি। নানান ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ১৬ বছর ধরে পঁচাত্তরের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে। দেশ শাসন করছে দুঃশাসন, গুপ্তহত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে।

তিনি বলেন, বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এত অল্প সময়ে তিনি মানুষকে দিয়েছিলেন নিরাপত্তা, স্বস্তি ও বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু তা চক্রান্তকারীরা সহ্য করতে পারেনি। তাই তাকে হত্যা করা হয়।

রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। এ জন্য আরও কঠিন পথ অতিক্রম করতে হতে পারে।

তিনি আরও বলেন, আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়তো আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে। এ কারণে আমাদের দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত। আমাদের অবাধ, সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। আমরা নানান ধরনের চক্রান্তের কথা শুনি। নানান ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com