1. dailyainerkantho@gmail.com : admin :
ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। - dailyainerkantho
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:৩৮|

ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 480 Time View

ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে জয় পেয়ে বাংলাদেশ। বৃষ্টি ও মাঠ জনিত সমস্যার কারণে ম্যাচের প্রথমার্ধ হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়। আর দ্বিতীয়ার্ধে হয় কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে স্বাগতিকরা। মেঘলার আকাশ, আর ঝুম বৃষ্টি। সঙ্গে পিচ্ছিল মাঠ। এই দুই বিষয় মাথায় নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। আসরে টানা দুই জয়, তাইতো অনেকাই নির্ভার স্বাগতিকরা।

কোচও একাদশ ঝালিয়ে নেয়ার জন্য রিজার্ভ ব্রেঞ্চের খেলোয়াড় নামিয়েছেন। তাতে অবশ্য ভুল হয়নি। খেলার ৬ মিনিটে ফরোয়ার্ড শান্তি মারদির গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

পিছিয়ে পড়ে কয়েকদফা স্বাগতিকদের রক্ষণভাগের আক্রমণ চালায় ভুটান। তাতে অবশ্য সুবিধা করতে পারেনি তারা। প্রথমার্ধে ১-০ গোলে লিডে শেষ করে।

দ্বিতীয়ার্ধে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে ভুতুড়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যে মাঠের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে কোনো খবর নেই সেখানেই হতে যাচ্ছে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ।

দ্বিতীয়ার্ধের খেলার শুরু একটি গোল পরিশোধ করে ভুটান। তাতে স্কোরলাইন ১-১। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে জোড়া করে হ্যাটট্রিক পূর্ণ করেন শান্তি মারদি। বাংলাদেশের বাকি একটি গোল করেন মুনকি। তাতে বাংলাদেশের স্কোরলাইন ৪-১। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে ছাড়ে বাংলাদেশ। এর আগে আসরে টানা তিন জয়ে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। আসরের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com