1. dailyainerkantho@gmail.com : admin :
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, বোনের পরে এবার ভাই নাফিও মৃত্যুর কাছে হার মানল। - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৪৩|

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, বোনের পরে এবার ভাই নাফিও মৃত্যুর কাছে হার মানল।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 89 Time View

 

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ বোনের পর ৯ বছরের দগ্ধ ভাই নাফি মৃত্যুর কাছে হেরে গেল।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়া নাশরাফ নাফি (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। আগের দিন রাতেই মারা যায় তার বোন নাজিয়া তাবাসসুম নিঝুম (১৩)।

নাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, নাফির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১১ জন মারা গেল।

নাফি মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণি ও বোন নিঝুম ষষ্ঠ শ্রেণিতে পড়তো। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামে। বাবার নাম আশরাফুল ইসলাম নিরব। তারা সপরিবারে তুরাগ কামারপাড়া এলাকায় থাকতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com