1. dailyainerkantho@gmail.com : admin :
আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদরাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত - dailyainerkantho
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৫০|
শিরোনামঃ
এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর পরিবারে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা বিতরণ

আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদরাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত

আতিকুর রহমান কামালী
  • Update Time : বুধবার, জুলাই ২২, ২০২৬,
  • 27 Time View

 

আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদরাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত

আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের হিফজ সমাপনী উপলক্ষে এক বর্ণাঢ্য ‘পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জুলাই ২০২৬, বুধবার সকাল ১১:০০ ঘটিকায় মাদরাসা ক্যাম্পাস মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মাওলানা শহিদুল ইসলাম নিজামী-এর সভাপতিত্বে এবং হিফজ বিভাগীয় প্রধান হাফিজ সৈয়দ হাবিব ছালেহ ও মান্যবর শিক্ষক জনাব আব্দুল বসির-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আসকির খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন: জনাব মতিন খাঁন, জনাব তাজুদ খাঁন, জনাব এনামুল খাঁন, এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত প্রভাষক মুহিউদ্দীন, শিক্ষক মাহবুব আলম, হাফিজ রাসেল আহমদ এবং মুহাম্মদ মারুফ আহমদসহ আরও অনেকে।

৩ জন উদীয়মান হাফেজকে পাগড়ী ভূষিত:
অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের হিফজ সমাপনকারী ৩ জন কৃতী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক পাগড়ী প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: ১. হাফিজ জিবুল আলম। ২. হাফিজ শাহরিয়ার আহমদ। ৩. হাফিজ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও হিফজ বিভাগীয় তত্ত্বাবধায়ক, এলাকার বিশিষ্ট মুরুব্বি জনাব সিতাব খাঁন-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পরিশেষে, প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা খান জয়নাল আবেদীন-সহ এর সাথে সংশ্লিষ্ট সকল শুভানুধ্যায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com