1. dailyainerkantho@gmail.com : admin :
কবিতা:ক্ষণিকের জীবন,কলমে:  মো:আকাশ মিয়া  - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৭:২২|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

কবিতা:ক্ষণিকের জীবন,কলমে:  মো:আকাশ মিয়া 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 308 Time View
ক্ষণিকের জীবন

মো:আকাশ মিয়া
ক্ষণস্থায়ী এ জীবনে এসেছিলে মুসাফির বেশে,
সোনার অঙ্গ মাটি হবে, দেখবে না আর কেউ এসে।
অহংকারগুলো মিশে যাবে,
শেষ বেলায় বিদায় দিতে আসবে সবাই ছুটে।
কাঁদবে তোমার সুজন-স্বজন,
তোমাকে দিয়ে দাফন।
ক্ষণিকের এ জীবনে কিসের এত আশা!
কখন জানি প্রাণপাখি ছাড়ে তোমার বাসা।
এই ভুবনের সবই ছিল কেবল মোহ-মায়া,
শেষ ভ্রমণে তুমি একা, নেই যে কারো ছায়া।
রজনীর আধারে ডুবেছ পাপের সাগরে,
ভাবলে না একটিবারও, কী হবে হাশরে।
স্বল্প দিনের জীবন বিধায় করলে কত পাপাচার,
সব কিছুই যে থমকে যাবে, পাপের হবে বিচার।
আসিবে তুমি পাপী হয়ে খোদার দোরগোড়ায়,
দাঁড়াতে হবে সেদিন তোমার ন্যায়ের কাঠগড়ায়।
সব কিছুরই অবসান ঘটবে, থাকবে না আর কিছু,
অশ্রু চোখে বলবে সেদিন—
এই ভুবনের মায়ায় পড়ে ছুটলাম তাহার পিছু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com