1. dailyainerkantho@gmail.com : admin :
কবিতা: আমি একটি কবিতা লিখতে চাই, কলমে: প্রভাষক জাহিদ হাসান - dailyainerkantho
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:১৮|
শিরোনামঃ
শহীদ আবরার ফাহাদ-আধিপত্যবাদ বিরোধী চেতনার অমর প্রতীক : আতিকুর রহমান কামালী ’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা সকলের সহযোগিতা কামনা করেছেন পূজা উদযাপন ফ্রন্ট। প্রভাবশালীর দখলে যাচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর ৩৮১.৭৫ শতাংশ জমি? 0xf3bec429 ইত্তেফাকুল উলামার বারহাট্টা উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত শাইখুল হাদিস মুফতি ফেরদাউস আহমদ ডহরপুরী উদ্যোক্তা ইবিয়ান, আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ১০ম গ্রেড প্রদান, শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতির সহযোগিতায় এম-ট্যাবের পাশে আছি- ডাঃ ফরহাদ হালিম ডোনার নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কবিতা: আমি একটি কবিতা লিখতে চাই, কলমে: প্রভাষক জাহিদ হাসান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 258 Time View

কবিতা: আমি একটি কবিতা লিখতে চাই,
কলমে: প্রভাষক জাহিদ হাসান।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
সন্তানহারা মা-বাবার বেদনা
মা-বাবাহারা সন্তানের কান্না।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
মিথ্যাবাদী অহংকারী হিংসু্কদের বর্বরতা
প্রাসাদ ষড়যন্ত্রের নির্মমতা।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
ভাইয়ের বিয়েতে বোনকে দাওয়াত না দেয়ার প্রথা
লুকিয়ে বিদেশগমনকারী চাপাবাজের কথা।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
সন্তানের প্রতি স্বার্থপর মা-বাবার অমানবিকতা
হক আত্মসাৎকারীদের নির্লজ্জতা।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
মাখলুককে রিজিকদাতা মনে করার ভ্রষ্টতা
নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেয়ার প্রবণতা।

আমি এমন একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে
বর্বর লুটরা খুনীদের জঘন্যতা
অভিশপ্ত চাঁদাবাজদের নিষ্ঠুরতা।

কবি: প্রভাষক জাহিদ হাসান
ঠিকানা: জগন্নাথপুর, সুনামগঞ্জ।
ইমেইল: lecturerjahidhasan@yahoo.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com