1. dailyainerkantho@gmail.com : admin :
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের যমুনায় অবস্থান কর্মসূচি - dailyainerkantho
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০২|
শিরোনামঃ
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের ধর্মপাশা সেলবরষ-পাইকুরাটি প্রবাসী উন্নয়ন ফোরাম DSPPDF নামকরন করা হয়েছে ​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তৃতীয় লিঙ্গের একজন গ্রেফতার  ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ, প্রশিক্ষক বা ক্রীড়া সংগঠককে যেন হেনস্তার শিকার হতে না হয় – গোলাম সাব্বির মাসুম ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুত্বর আহত

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের যমুনায় অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, মে ১০, ২০২৫,
  • 597 Time View
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র শিক্ষার্থীদের যমুনায় আবস্থান

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র শিক্ষার্থীরা গত ৯ মে ২০২৫, শুক্রবার, গণহত্যাকারী আওয়ামী লীগ কে নিষিদ্ধ ও বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে। উক্ত কর্মসূচীতে অংশ নেয় তা’মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের কয়েক শতাধিক শিক্ষার্থী। 

উক্ত কর্মসূচির নেতৃত্ব দেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি ইকবাল কবির। টাকসু ভিপির নেতৃত্বে বিশাল এর মিছিল নিয়ে যুমনায় অংশগ্রহণ করে মিল্লাত টঙ্গী’র শিক্ষার্থীরা। এসময় তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। শিক্ষার্থী ছাড়াও উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র আরবি প্রভাষক ড. সালমান ফার্সি, বাংলা প্রভাষক জাহাঙ্গীর আলমসহ একাধিক শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, জুলাই বিপ্লবসহ শিক্ষার্থীদের যৌক্তিক সকল আন্দোলনে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যায়। সম্প্রতি ইসরায়েলের বিপক্ষে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের MASS MOVEMENT আলোড়ন সৃষ্টি করেছে দেশজুড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com