1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:৪৯|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

ধর্মপাশায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 509 Time View

গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা হাসপাতালে পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহম্মেদ সোহাগ এর সঞ্চালনায়, প্রধান অতিথি ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক (স্বাক্ষর প্রাপ্ত) এসএম রহমত। প্রধান বক্তা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমেদ হুমায়ুন রশিদ রুবেল। বিশেষ অতিথি, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক শওকত বেপারী, যুগ্ন আহবায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো: রনি মিয়া, ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক শাহীন খান, ইমন আহম্মেদ মানিক, নাজিম খান, আনোয়ার হোসেন, সদস্য রনি তালুকদার, জুনায়েদ, শামীম আহমেদ, রেজা হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য গালিব আহমেদ চৌধুরী, মেহেদী হাসান প্রমূখ। পরবর্তীতে ধর্মপাশা সদর হাসপাতালে গিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং হাসপাতাল প্রাঙ্গণে ডাস্টবিন স্থাপন ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয় এতে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার সুবির সরকার।
সার্বিকভাবে ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের এ আয়োজন ছিল পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য এক দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com