1. dailyainerkantho@gmail.com : admin :
বিএনপি নেতাকে ফুলের মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। - dailyainerkantho
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫১|
শিরোনামঃ
তামাকজনিত অকালমৃত্যু রোধ ও এসডিজি লক্ষ্য অর্জনে কার্যকর আইন বাস্তবায়নে বিধিমালা প্রণয়নের তাগিদ আইএনজিও ফোরাম অন আই হেলথ ইন বাংলাদেশ ও এনআইওএইচ এর যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উদযাপন ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেলেন ৫ প্রার্থী ৪ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন সাবেক এমপিকন্যা অথচ বাবার রয়েছে ১৮টি ফ্ল্যাট ও বিশাল সম্পত্তি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণসহ যেসব দাবি জানায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব বহিষ্কার চা কে শিল্প খাত থেকে কৃষি খাতে রূপান্তরের ফলে চা শ্রমিকের আইনি মর্যাদা ও অধিকার রোহিত হবে- পঙ্কজ কন্দ শহীদ আবরার ফাহাদ-আধিপত্যবাদ বিরোধী চেতনার অমর প্রতীক : আতিকুর রহমান কামালী ’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা সকলের সহযোগিতা কামনা করেছেন পূজা উদযাপন ফ্রন্ট।

বিএনপি নেতাকে ফুলের মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 517 Time View

বিএনপির নেতাকে ফুলের মালা পরিয়ে সমালোচনার মুখে পড়া শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন সুরুজ উদ্দিন, এমন একটি ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে আলোচনা–সমালোচনা। এ নিয়ে ‘বিএনপি নেতাকে ফুলের মালা পরিয়ে আবারও আলোচনায় পুলিশ কর্মকর্তা’ শিরোনামে গত মঙ্গলবার ভিবিন্ন  অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।

 

সুরুজ উদ্দিনকে নড়িয়া থেকে গোপালগঞ্জ জেলায় সংযুক্ত করার তথ্যটি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্যা।

সুরুজ উদ্দিন আহম্মেদ এর আগে ২০২৩ সালের ১৫ জুন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন। শরীয়তপুরের নাওডোবা বাজারের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক নেওয়ার ও একটি ছিনতাই মামলার ৪ আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগে ওই সময় তিনি সাময়িক বরখাস্ত হন। পরে তাঁর বরখাস্তের আদেশ প্রত্যাহার হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সুরুজ উদ্দিনকে গোপালগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে আমরা ওই আদেশের কপি পেয়েছি। এরপর তিনি শরীয়তপুর থেকে গোপালগঞ্জে চলে গেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com