
আমরা গরীব আমরা মানুষ
কর্ম করে আহার পাই,
দেশের মানুষ ফকির করে তোমরা যারা
বাড়াও পূজি, আমরা তাতে খুশি নই!
শক্ত বাহু নরম মন, মায়া দয়ায় ভর পুর
নির্ভয়ে চলতে চাই হোক না কেন রাত দুপুর,
সাধ্য কম শক্তি আছে কাজের সুযোগ করে দিন
আমরা যত অপেক্ষা করি, ক্ষুধা তো করে না সবুর!
জীবনের নিরাপত্তা চাই, দুর্নীতি বন্ধ করো
চৌদ্দ পুরুষ নিঃস্ব মোদের, তাতেও কোন দূঃখ নাই,
দেশটা উন্নয়ন করে প্রজন্মকে ভরসায় আনো
গরীব চাষা মুটে মুজুর সবাই যেন বিচার পাই!
বন্ধ করো শালিসি ব্যবসা, চাকুরী নিতে ঘুষ কেন
কর্মে ক্ষুধার অন্ন জোগায় তাতে আবার ভাগ কেন,
তোমরা বাংলা মায়ের সন্তান, জন্মকি এই বঙ্গে তব
আচরণ আর লুটপাটে, বৃটিশ পাঞ্জাবীর সহদর যেন!
শ্রাবন মাসের এই বর্ষাতে ফসল ভরা ধানের ক্ষেত
বিহগ প্রানী সবাই জানি শ্রম দিয়ে খাবার খায়!
কেমনে তোমরা কর্ম বিনে কোটি টাকার মালিক হও
তোমাদের সাথে দেশে-বিদেশে কেমন করে অর্থ যায় ?