1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি ঘোষণা - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৭:৩৬|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি ঘোষণা

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 298 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক মোহাম্মদুল্লাহ হক সাকিব এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত এই কমিটি আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, আতিফ হাসান হৃদয় এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন দিলসাদ খন্দকার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাহিম আল ফারুক প্রলয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে কামরুন নাহার দীপু, সহ-সভাপতি মোঃ গোলাম কুদ্দুছ চৌধুরী (সোহেল), এনামুল হক হেলাল, মহিন উদ্দিন ভূঁইয়া, মোঃ ইমাম হোসেন তালুকদার ও মোঃ আবু কাউছার মজুমদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুমন শাকিল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইকবাল হোসেন ও শরিফুল ইসলাম মানিক।  সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাইকা মাকসুদ ও মোজাম্মেল হোসেন।

এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন, ফারজানা আলম, সহ-প্রচার সম্পাদক সুমন হোসাইন শুভ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জুয়েল মিয়াজী।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়ে এক বার্তায় বলা হয়, আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে হবে। নবগঠিত নেতৃত্ব যেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখে, সে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com