1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লা-০৯ বিএনপির শক্তিশালী ঐক্য- দোলার সমর্থন পেলেন আবুল কালাম - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ২:০৬|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

কুমিল্লা-০৯ বিএনপির শক্তিশালী ঐক্য- দোলার সমর্থন পেলেন আবুল কালাম

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 434 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা-০৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনী সহযোগিতার অঙ্গীকার করেছেন একই আসনের মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলা। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে দুজনকে একসঙ্গে ডেকে এনে এই ঐক্যের বার্তা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

সামিরা আজিম দোলা বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন করে সবার উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দলের স্বার্থে আমরা সবাই ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একসঙ্গে কাজ করবো।

মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম বলেন,
গুলশান কার্যালয়ে আমাদের ডেকে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে অবহিত হয়েছেন সালাহউদ্দিন আহমেদ। আমরা সবাই মিলে ধানের শীষের জন্য ঐক্যবদ্ধ থাকবো এবং সব ষড়যন্ত্র মোকাবেলা করবো।

তিনি আরও বলেন,
আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ মনোহরগঞ্জ-লাকসাম বিএনপি, যুবদল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।

গণসংযোগে গতি ফিরিয়ে আনার পাশাপাশি দলের অভ্যন্তরে ঐক্যের শক্তিশালী বার্তা পাঠানোয় মনোহরগঞ্জ-লাকসাম আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com