বিএনপি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশে সংস্কার দরকার। কারণ প্রতিটা গণতান্ত্রিক, সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছিল।

সংস্কার আমরাও চাই। জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরেই সংস্কার হবে। দীর্ঘ ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি। যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারেনি। ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে।

বন্ধুকের গুলির মুখে বুক পেতে দিতে হয়েছে। রাজপথে রক্ত ঝরেছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে ১৮ কোটি মানুষ। জনগনের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের পাশে থাকতে হবে। কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ… অন্যায় কাজ যারা করে, বিএনপিতে তাদের ঠাঁই নেই।

কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না। যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।