1. dailyainerkantho@gmail.com : admin :
জমিয়ত সভাপতিকে নিয়ে ডা. মোস্তাফিজুর রহমানের অশালীন ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ: ছাত্র জমিয়ত বাংলাদেশ - dailyainerkantho
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৪৮|
শিরোনামঃ
এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর পরিবারে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা বিতরণ

জমিয়ত সভাপতিকে নিয়ে ডা. মোস্তাফিজুর রহমানের অশালীন ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ: ছাত্র জমিয়ত বাংলাদেশ

আতিকুর রহমান কামালী
  • Update Time : রবিবার, জুলাই ২৬, ২০২৬,
  • 17 Time View

 

জমিয়ত সভাপতিকে নিয়ে ডা. মোস্তাফিজুর রহমানের অশালীন ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ: ছাত্র জমিয়ত বাংলাদেশ

আতিকুর রহমান কামালী : সিলেটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান কর্তৃক সদরে জমিয়ত মাওলানা উবায়দুল্লাহ ফারুককে নিয়ে দেওয়া অশালীন, অবমাননাকর ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

শনিবার এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম ও সদরে জমিয়ত মাওলানা উবায়দুল্লাহ ফারুকের একটি বক্তব্যকে কেন্দ্র করে ডা. মোস্তাফিজুর রহমান ইরান যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়, দায়িত্বজ্ঞানহীন এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। একজন শীর্ষ রাজনৈতিক নেতার মুখে এমন অবমাননাকর উপমা ও উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মতপার্থক্যের জবাব কখনো ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি বা অশালীন ভাষায় দেওয়া সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে আলেম-উলামার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। আমরা মনে করি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ধর্মীয় নেতৃত্বের মর্যাদা ক্ষুণ্ন করার একটি অশুভ প্রবণতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তিনি আরও বলেন, যারা সমাজে নৈতিকতা, সুশাসন ও সৎ নেতৃত্বের কথা বলেন, তাদের বক্তব্য ও আচরণেও সেই নৈতিকতার প্রতিফলন থাকা উচিত। অথচ জাতি দেখেছে, নৈতিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের জোটেরই একজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। তাই অন্যের প্রতি অবমাননাকর ভাষা প্রয়োগের আগে আত্মসমালোচনা ও সংযম প্রদর্শনই অধিকতর সমীচীন।

বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের প্রতি অবিলম্বে তাঁর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে সদরে জমিয়ত মাওলানা উবায়দুল্লাহ ফারুক, দেশের আলেম-উলামা এবং ধর্মপ্রাণ মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানায়।
একই সঙ্গে দেশের সকল রাজনৈতিক নেতা ও জননেতার প্রতি পারস্পরিক সম্মান, শালীনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার এবং আলেম-উলামার মর্যাদা ক্ষুণ্ন করে সমাজে বিভেদ সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com