1. dailyainerkantho@gmail.com : admin :
জাতীয় বিজ্ঞান জাদুঘরের নিবন্ধন পেল ইবি সায়েন্স ক্লাব - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৯|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

জাতীয় বিজ্ঞান জাদুঘরের নিবন্ধন পেল ইবি সায়েন্স ক্লাব

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 235 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব’ এবার আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে ক্লাবটি এ স্বীকৃতি অর্জন করে।

শনিবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির নিবন্ধন সনদ (নং: গ-৩০৫/২০২৫) হস্তান্তর করা হয়। সনদটি ক্লাবের প্রতিনিধি দলের হাতে তুলে দেন জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা এনডিসি। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (যুগ্ম সচিব) ড. মো. মনিরুজ্জামান।

ইবি সায়েন্স ক্লাবের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিক আহমেদ, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শাহ মোহাম্মদ নাঈম, বর্তমান সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা এবং সাধারণ সম্পাদক মো. জুনাইদুল মোস্তফা।

এ বিষয়ে ক্লাবটির সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা বলেন, “এই অর্জন কেবল একটি সনদ নয়, বরং এটি আমাদের স্বপ্ন, দায়বদ্ধতা এবং অগ্রযাত্রার নতুন সূচনা। আমাদের লক্ষ্য, জাতীয় পর্যায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানচর্চাকে তুলে ধরা এবং এখান থেকেই তৈরি হোক ভবিষ্যতের উদ্ভাবক ও গবেষকগণ।”

ক্লাবের সভাপতি ইজমাতুল লিভা বলেন, “আজকের দিনটি আমাদের ক্লাবের জন্য এক গর্বের ও স্মরণীয় মুহূর্ত। সরকারি নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ও বিজ্ঞানচর্চার স্বীকৃতি মিলেছে। এটি ভবিষ্যতের পথচলাকে আরও সুসংগঠিত ও গবেষণাভিত্তিক করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com