1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:০৭|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মো: শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 456 Time View

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর এক বছর পূর্তি উপলক্ষে এবং মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই,২০২৫ নতুন কলা ভবনের নিচ তলায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, চারুকলা বিভাগের সহাকরী অধ্যাপক দিদারুল হোসাইন লিমন, চারুকলা বিভাগের সহাকারী অধ্যাপক রাশেদুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলায় সন্তোষ প্রকাশ করে অংশগ্রহণকারী প্রতিযোগিদের প্রশংসা করেন। অনেক শিশু-কিশোরের অংশগ্রহণ ও চমৎকার অঙ্কন করায় নির্ধারিত পুরস্কারের সংখ্যা আরও বাড়িয়ে দিতে উপাচার্য সংশ্লিষ্ট কমিটিকে আহ্বান জানান। অত্যন্ত সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কমিটির সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীসহ আশে-পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। চারটি বিভাগে প্লে গ্রুপ হতে দশম শ্রেণি পর্যন্ত মোট প্রায় ২০০ (দুইশত) শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। `ক’ বিভাগে প্লে গ্রুপ হতে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে; `খ’ বিভাগে তৃতীয় শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘শিশুর চেতনায় জুলাই বিপ্লব’ বিষয়ে; `গ’ বিভাগে ষষ্ঠ শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘ফিরে দেখা ৩৬ জুলাই’ বিষয়ে এবং `ঘ’ বিভাগে নবম শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত ‘সমতল থেকে পাহাড়, স্বাধীনতা সবার’ বিষয়ে অঙ্কন করতে দেওয়া হয়। এই প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৫ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com