1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিনাইদহে কর্মী-সহযোগী সমাবেশে অধ্যাপক আলী আজমের ঘোষণা - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:২৮|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

ঝিনাইদহে কর্মী-সহযোগী সমাবেশে অধ্যাপক আলী আজমের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫,
  • 130 Time View

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর। তিনি বলেন, আমরা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে চাই। দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন বন্ধ করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষক যেন তাদের ফসলের ন্যায্যমূল্য পান, শ্রমজীবী মানুষ যেন তাদের ন্যায্য অধিকার পান সেই ব্যবস্থাই আমরা গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। সমাজে ন্যায়-নীতি ও সাম্যের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন,এদেশের মানুষ পরিবর্তন চায়। তারা দুর্নীতিমুক্ত প্রশাসন, সৎ নেতৃত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়। আমরা জনগণের সেই প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি কাজী ছগির আহমেদ, সদর উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. মাওলানা হাবিবুর রহমান, সাবেক আমীর মতিয়ার রহমান, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ড. মনোয়ার হোসেন,উপজেলা সেক্রেটারি আলী আহসান, উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হুসাইন এবং সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি শিহাব শিকদার প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মোহাম্মদ রফিকুল ইসলাম।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com