সোমবার (২১ জুলাই) এক বার্তায় চীনা দূতাবাস দুর্ঘটনায় হতাহতের জন্য গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
শোকবার্তায় বলা হয়, আজ ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় চীনা দূতাবাস গভীরভাবে শোকাহত। চীনা দূতাবাস হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আইএসপিআর জানিয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুর্ঘটনায় আহত হয়েছেন দেড়শতাধিক।







