1. dailyainerkantho@gmail.com : admin :
তারেক রহমানের রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার আহ্বান- আবুল কালাম - dailyainerkantho
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:২৫|

তারেক রহমানের রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার আহ্বান- আবুল কালাম

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 367 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে কুমিল্লার মনোহরগঞ্জে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আবুল কালাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন,
গত ১৭ বছরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীকে হত্যা, গুম, হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারও এই নির্যাতনের বাইরে ছিলেন না।

তিনি আরও বলেন,
তারেক রহমানকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখোমুখি করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। ইনশাআল্লাহ, তিনি খুব শিগগিরই বীরের বেশে বাংলাদেশে ফিরবেন। বিদেশে থেকেও তিনি দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রেখেছেন।

একই সঙ্গে তিনি সমালোচনা করে বলেন,
একটি বিশেষ দল ২২ বছরেরও বেশি সময় আমাদের রাজনৈতিক সহযোগী ছিল। আজ তারা মসজিদ-মাদরাসা থেকে ধর্মের ব্যবসা করে জান্নাত বিক্রি করছে।

মনোনয়ন প্রসঙ্গে আবুল কালাম স্পষ্টভাবে বলেন,
যারা ‘লাইগ্যা যায়’ এমন স্বপ্ন দেখছে, তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা যারা ১৭ বছর ধরে দলের পতাকা ধরে রেখেছি, নির্যাতনের সময় নেতা-কর্মীদের পাশে থেকেছি — আমাদেরও অধিকার আছে। দল আমাকে যদি মনোনয়ন দেয়, আপনাদের ভোটে জয়লাভ করে লাকসাম-মনোহরগঞ্জকে শিক্ষায় ও উন্নয়নে মডেল উপজেলায় রূপান্তরিত করব।”

সভায় প্রধান বক্তা ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, অধ্যাপক আলী মর্তুজা, এস এম মুনসুর, মোহাম্মদ আলী চেয়ারম্যান, আবদুল মুনাফ, গিয়াসউদ্দিন সৈকত, প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুমদার এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন, উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন, উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন ফরাজি, যুবদল নেতা জহিরুল ইসলাম জুয়েল এবং জহিরুল ইসলাম মাসুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com