
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমানই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোঃ আবুল কালাম।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাইশগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবুল কালাম বলেন,
আমাদের ঐক্যবদ্ধ হয়ে পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। আপনার ভোট আপনার পবিত্র আমানত। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের উন্নয়ন ও দেশের ভবিষ্যতের জন্য ধানের শীষকেই বিজয়ী করতে হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ব্যক্তিগত উন্নয়ন নয়, জনগণের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ দল ‘তালিমের নামে’ বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করছে, এমনকি ‘জান্নাতের টিকিট বিক্রি’ করছে। জনগণকে এসব ধর্ম ব্যবসায়ীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নতুন প্রজন্মের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে আবুল কালাম বলেন, প্রথমবার ভোট দেবে দেশের ৩০ শতাংশ তরুণ ভোটার। তারা যেন ধানের শীষকে বেছে নেয়, এটাই আমাদের প্রত্যাশা।
সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী। সভাপতিত্ব করেন বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেত।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, আবুল কাসেম, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ্ সুলতান খোকন, সহ সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, আবুল বাশার কিরণ, প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, এস এম মুনসুর, ইউসুফ হারুন পাটোয়ারী, আব্দুল মুনাফ চেয়ারম্যান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, আবুল কাসেম, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ সভাপতি শাহ আলম, যুবদল নেতা আব্দুল ওয়াদুদ, এইচ এমন বাবলু, সুমন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ প্রমুখ।
এছাড়াও জনসভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভার পূর্বে অতিথিবৃন্দ ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।