
বিবিসিতে প্রচারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া রেল স্টেশনে প্রজেক্টরের মাধ্যমে জনগণের সামনে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও রাজপথের অগ্নিকন্যা শাম্মী আক্তার।
শাম্মী আক্তারের উপস্থিতিতে তারেক রহমানের বক্তব্যটি প্রজেক্টরের মাধ্যমে জনসাধারণের সামনে প্রদর্শন করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইমন চৌধুরী, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল চৌধুরী, মাধবপুর উপজেলা বিএনপির সদস্য ও ছাতিয়াইন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাবেদ মিয়া, বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সাজিদুর রহমান সজল, জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম সাহেব, মাধবপুর উপজেলা তাঁতি দলের সভাপতি মো. কামাল মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল নূর, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া এবং শাহজাহানপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাউসার মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত থেকে বক্তব্যটি মনোযোগসহকারে উপভোগ করেন।