1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে আজ - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১:০৮|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে আজ

মো: শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 204 Time View

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
ময়মনসিংহের জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আজ (৩ আগস্ট)। গুচ্ছভুক্ত সবগুলো বিশ্ববিদ্যালয়ে (২০২৪-২০২৫) সেশনের শিক্ষার্থীদের একত্রে চলবে এ ভর্তি কার্যক্রম।

জি.এস.টি’র ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে (৩-৭) আগস্টের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী তার Student Panel-এর বর্তমান তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন,সে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে এবং মূল নম্বরপত্রসমূহ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকলে তা নিজ দায়িত্বে সেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত সময়ের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

গুচ্ছ অধিভুক্ত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে ধাপগুলো অনুসরণ করতে হবে।

ধাপ ১: কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে (৩-৭) আগস্ট পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে তবে (৫ আগস্ট সরকারি ছুটি ব্যতীত)। শিক্ষার্থীরা সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে ভর্তি হতে পারবেন।

ধাপ ২: প্রথমিক ভর্তি নিশ্চিতকৃত শিক্ষার্থীদের যেসব কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

SSC ও HSC সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট,(অন্য বিশ্ববিদ্যালয়ে থাকলে তা উত্তোলন করে স্ব স্ব বিভাগে জমা দিতে হবে)। বিশ্ববিদ্যালয়ে মূল নম্বরপত্র জমাকৃতদের ক্ষেত্রে জমার মূল রিসিভ কপি অবশ্যই বিভাগে জমা দিতে হবে এবং সেই সাথে মূল নম্বরপত্রের ফটোকপিও ভর্তি ফরমের সাথে জমা দিতে বলা হয়েছে। সদ্য তোলা এক কপি রঙিন ছবি। জি.এস.টি ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশ পত্রের ফটোকপি।

ধাপ ৩: শিক্ষার্থীদের নিজ হাতে পূরণ করে নিম্নলিখিত কার্য সম্পাদন করতে হবে।

ব্যাংকে নির্ধারিত ভর্তি ফি দিয়ে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর নিয়ে নিজ বিভাগে বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হবে। সংশ্লিষ্ট ডীনের স্বাক্ষর লাগবে। সংশ্লিষ্ট হলে গিয়ে হল ফি জমার রশিদ জমা দিয়ে প্রভোস্টের স্বাক্ষর নিতে হবে এবং উপরে উল্লেখিত (ধাপ ২) কাগজপত্রের এক সেট ফটোকপি জমা দিতে হবে।

ধাপ ৪: উপরের ধাপগুলো সম্পন্ন হলে পূরণকৃত ভর্তি ফরম সহ ব্যাংক রশিদ ও উপরে উল্লেখিত কাগজপত্রের (ধাপ ২) একসেট ফটোকপি ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি ভর্তি ফরমের সাথে সংযুক্ত করে রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে।
কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

ধাপ ৫: গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে প্রধানকৃত ৫০০০ টাকা বাদে ভর্তির জন্য নিম্নোক্ত ফি প্রদান করতে হবে।

CSE,EEE,STA,ESE,MUS,DFA,TPS,FMS বিভাগের জন্য ৮৪৪০ টাকা কিন্তু অত্র বিভাগসমূহের মধ্যে জুলাই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সুবিধা সহ ৭৯০ টাকা (যারা ইতিমধ্যে ৫০০০ টাকা প্রাদান করেছে)।

অন্যান্য বিভাগের জন্য, ৮১৯০ টাকা তবে অন্যান্য বিভাগসমূহের মধ্যে জুলাই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সুবিধা সহ ৫৪০ টাকা।

ধাপ ৬: হলের জন্য প্রদেয় ফি ১১৫০ টাকা যা সকল অনুষদের জন্য প্রযোজ্য।

ধাপ ৭: বিভাগ কর্তৃক আদায়কৃত ফি ২০০০ টাকা যা সকল বিভাগের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, আগামী ১১ আগস্ট হতে জিএসটি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho