
*প্রেয়সী*
*– সাবিরান হিমু*
তোমার চোখে যে ভাষা
তা আমি পড়তে পারিনি,
তোমার নীরবতার ঢেউয়ে
আমার স্বপ্নগুলো ডুবেছে।
তুমি শুধু চেয়ে থেকেছো,
বলোনি কিছুই—
তবুও সেই চাহনিতে
অসংখ্য কবিতা জন্ম নিয়েছে।
তোমার একটুখানি হাসি
আমার শত ব্যথার দাওয়াই,
তুমি ছিলে কাছে,
তবুও ছিলে অনেক দূরে।
প্রেয়সী,
তোমাকে ভালোবাসা মানে
চুপচাপ পোড়া ছাইয়ের নিচে
জ্বলন্ত আগুন খুঁজে ফেরা।