1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান- জরিমানা ৩ লাখ টাকা - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৮:১৩|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

মনোহরগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান- জরিমানা ৩ লাখ টাকা

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
  • 397 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে কিলন ভেঙে দেওয়া ও মোটা অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকালে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালু থাকা ‘মিজি ব্রিক্স’-এ অভিযান চালানো হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারায় ভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ইটভাটার কিলন সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়।
এছাড়া একই দিনে ‘যমুনা ব্রিক্স’ নামের আরেকটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আরোপসহ সেখানকার কিলনও ভেঙে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। অভিযানে সহায়তা করেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেনসহ তার টিম এবং মনোহরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন,
পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে দেখা গেছে, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন করা হয়েছে। এজন্যই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় ভাটা চালু করার চেষ্টা করা হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com