1. dailyainerkantho@gmail.com : admin :
মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৮:৩৪|
শিরোনামঃ
হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 267 Time View

 

মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

 

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের রুদ্র পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত বাবা দুলাল রুদ্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল রুদ্রের ছেলে তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। দোকান হারিয়ে দীর্ঘদিন বেকার হয়ে পড়ে সে। এ সময় মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে অভাব-অনটন আরও বেড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় তপন রুদ্র বাবার কাছে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে দুলাল রুদ্র গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বাবাকে হত্যার ঘটনায় তপন রুদ্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com