1. dailyainerkantho@gmail.com : admin :
মারুফের যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে বায়ো ইমেজিং রিসার্চ ল্যাবে সংবর্ধনা - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:০৮|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

মারুফের যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে বায়ো ইমেজিং রিসার্চ ল্যাবে সংবর্ধনা

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 144 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মারুফ হোসেন আমেরিকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি পিএইচডি’র সুযোগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছেন তার বিভাগের বায়ো ইমেজিং রিসার্চ ল্যাব। তিনি আমেরিকার University of Houston এ ফুল ফ্রি স্কলারশিপে Fall-2025 সেশনে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।

সোমবার (২৮ জুলাই) দুপুর তিনটার দিকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০২ নং কক্ষে বায়ো ইমেজ রিসার্চ ল্যাবের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় বায়ো ইমেজিং রিসার্চ ল্যাবের সুপারভাইজার ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং রিসার্চ ল্যাবটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, “আমি আমার পুরো বিশ্ববিদ্যালয়কে সামনে দাঁড়িয়ে বলতে পারি- কৃতজ্ঞ ও আবেগাপ্লুত। ২০২২ সাল থেকেই রিসার্সের প্রতি মনোনিবেশ ছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিভাগের শিক্ষক এবং আমার এডভাইজারের সহযোগিতায় এতদূর আসা। বিশেষ করে ইউজিসি ও আইসিটি মন্ত্রণালয় থেকে অনুদান পাওয়ায় গবেষণার পথ কিছুটা সহজ মনে হচ্ছে। এখন পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক মানের ১৩টা গবেষণা পেপার রয়েছে। আমি চাইব- বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার উন্মুক্ত রাখতে। ছাত্র জীবনে খরচ বহন করতে না পেরে অনেকে গবেষণা করার সুযোগ পায় না। এদিকে আবাসিক হলগুলোতে পড়াশোনার পরিবেশ তৈরি হয়ে এবং বর্তমান হল কর্তৃপক্ষের অধীনে আরও গবেষণাবান্ধব হবে বলে আশাবাদী।”

এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, “বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়ো ইমেজিং রিসার্চ ল্যাবটি আমার ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। মারুফ সেকেন্ড ইয়ার থেকেই এই ল্যাবে কাজ করত।গতবছর ডিপার্টমেন্ট থেকে তিনজন এবং আমার ল্যাবের দুজন স্কলারশিপ পেয়েছিলো। এইবছরে শুধু মারুফ স্কলারশিপ পেয়েছে। স্কলারশিপ পেতে রিসার্চ পেপার দরকার হয় যেটা ল্যাব থেকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হয়।শুধু বায়োমেডিকেল বিভাগ নয়, চাইলে বিজ্ঞান অনুষদের সকল বিভাগ ল্যাবে রিসার্চ করে স্কলারশিপ পেতে পারে। এক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি। আমি মারুফের শুভকামনা জানাই যেন আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠিত হয়।”

উল্লেখ্য, এসময় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচজন শিক্ষার্থী যাদের সম্প্রতি Q1 জার্নালে রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ আহমেদ, ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো: মাহিম, সাকিব আল হাসান, ইমামুল হোসেন এবং ফাহাদ রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com