1. dailyainerkantho@gmail.com : admin :
শিক্ষিকা মাহরিন চৌধুরীর সাহসীকতার প্রশংসা করেছেন মালেয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:৪২|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

শিক্ষিকা মাহরিন চৌধুরীর সাহসীকতার প্রশংসা করেছেন মালেয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 128 Time View

ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি শিক্ষক মাহরিন চৌধুরীর অসাধারণ সাহসিকতার প্রশংসা করেছেন, যিনি জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন।

বুধবার, ২৩ জুলাই, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, “ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন আরও শতাধিক।”

তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি সাহসের সঙ্গে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার পর আবার আগুন ও ধোঁয়ার মধ্যে ফিরে যান আরও প্রাণ বাঁচাতে। তার আত্মত্যাগ ও বীরত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

মালয়েশীয় প্রধানমন্ত্রী আরও জানান, “আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে জানাব যে, আমরা প্রত্যেকটি প্রাণহানিতে শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।”

তিনি উল্লেখ করেন, এই শোকাবহ মুহূর্তে মালয়েশিয়া বাংলাদেশের মানুষের পাশে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com